যার সাথে বনিবনা হচ্ছেনা, তার সাথে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার মাঝে তেমন কোন মহত্ব নেই! একটা মানুষকে আমি ভালোবাসি মানে, সারাজীবন ভালোবাসতেই হবে, এই বাধ্যবাধকতা আমি আমার মনের উপর ছুড়ে দিতে পারিনা! একসময় একটা মানুষকে ভালো লাগতো, কারো জন্য একটা আবেগের জায়গা ছিল, কারো কন্ঠস্বরে প্রেম ছিল, কারো অনুপস্থিতিতে বুকের ভেতর শূন্যতা জন্ম নিতো! এখন প্রেম নেই! আবেগ নেই! শূন্যতা নেই! তারপরও তার সাথে সম্পর্কে ঝুলে থাকতে হবে, এই নিয়মটা কে বানিয়েছে? যে সম্পর্কটা ঠিকঠাক শ্বাস নিতে পারছে না! যে সম্পর্কটাতে একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধার জায়গাটাই নষ্ট হয়ে গেছে, সেই দমবন্ধ লাগা মায়া থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, বিচ্ছেদ! আমি তোমাকে বলছিনা, হুটহাট বিচ্ছেদ করে মুক্ত হয়ে যাও! মুক্ত হও, যখন সম্পর্কের দায়বদ্ধতায় তোমার অক্সিজেনের অভাববোধ হয়! বিচ্ছেদ মানে সবসময় আসলে, দোষারোপ পর্ব দিয়ে সম্পর্কটাকে শেষ করা না! মিউচুয়ালিও দুজন মানুষ আলাদা হওয়া যায়। তোমার সাথে আমার এডজাস্ট হচ্ছেনা! তোমার ভালোবাসা আমাকে তৃপ্তি দিচ্ছে না! তোমার জন্য আমি আর কোন টান অনুভব করছিনা! এই কথাগুলো সুন্দর করে গুছিয়েও মানুষটাকে বলা যায় "...