# প্রতি মাসের সর্বোচ্চ ৫ তারিখের মধ্যে সকল চাকরিজীবীর বেতন ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পূর্ণরূপে পরিশোধ করে দেয়।
# কর্মস্থলের সকল টয়লেট সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন (ঝক্ঝকে) রাখা হয়।
# শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কাজ/মিটিং করতে বাধ্য করা হয় না এবং সকল সরকারি ও বার্ষিক ছুটি উপভোগ সুনিশ্চিত করা হয়।
# নিয়মিত বইপাঠের সুযোগ তৈরি ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সদা-সচেষ্ট।
# বিক্রি কম হয়েছে কিংবা লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি- এই অজুহাতে কারো TA ও DA কর্তন করা/কমিয়ে দেওয়া হয় না!
# কোনো ব্যক্তি একই পদে, একই কর্মস্থলে এবং একই বস-এর অধীনে একই কাজ ৯৯৯ দিনের বেশি করেন না!
# ওপরের দিকে পদ শূন্য হলে হুটহাট বাইরে থেকে বেশি বেতনে কাউকে নিয়োগ দিয়ে সবার মাথার ওপরে না বসিয়ে বরং কর্মরতদের ভেতর থেকেই যোগ্যতমকে উপযুক্ত সুযোগ-সুবিধাসহ পদোন্নতি দেওয়া হয় (১০% ক্ষেত্রে এর ব্যতিক্রম গ্রহণযোগ্য)।
# মালিকপক্ষ বা ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকল কর্মীর মতো নির্ধারিত সময়ে অফিসে আসেন ও সময়মতো অফিস ত্যাগ করেন। কাউকে কখনো ওভার-টাইম ছাড়া অতিরিক্ত সময় পর্যন্ত কাজ করতে বাধ্য করেন না!
# ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনোই অধীনস্থদের প্রতি অশালীন ভাষা প্রয়োগ করেন না।
# সর্বোপরি বিক্রয়শিল্পীদের পেশাগত উৎকর্ষতা সাধনের জন্য বিক্রয়বন্ধু’র প্রশিক্ষণ-সেবা গ্রহণ করেন- যা থেকে প্রতীয়মান হয় যে, কোম্পানিি অতিশয় কর্মী-বান্ধব!
মন্তব্যসমূহ